1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

রাজনীতি থেকে সরে দাঁড়াবেন ইমরান খান!

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে তিনি সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠন করে দিতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমাকে কিছু আভাস দিন, আমি এক দিনের মধ্যে কমিটি ঘোষণা করে দেব।’

গত বুধবার ইমরান খান লাহোরে তাঁর জামান পার্কের বাসভবন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন। এ সময় তিনি তাঁর আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তাঁর গঠন করা কমিটিকে যদি সেনাবাহিনী বোঝাতে পারে যে রাজনৈতিক দৃশ্যপট থেকে তিনি সরে গেলে দেশের কীভাবে ভালো হবে, তবে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

পিটিআই চেয়ারম্যান প্রশ্ন করেন, আগামী অক্টোবরে সারা দেশে একযোগে নির্বাচন হলে তা কীভাবে দেশের স্বার্থ নিশ্চিত করবে? তিনি অভিযোগ করেন, সময়ক্ষেপণ করে তাঁর দল পিটিআইকে নিশ্চিহ্ন করা হচ্ছে।

তিনি বলেন, দেশ যখন নানা সমস্যায় ডুবছে, তখন মানুষ কেন নির্বাচনের জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবে? শতাধিক মামলা, গ্রেপ্তার ও পুনরায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কার মধ্যে দুই ডজন নেতার দলত্যাগে বিপদ বাড়ল পিটিআই প্রধান ইমরান খানের

ইমরান তাঁর বক্তব্যে বলেন, সেনাবাহিনী যদি তাঁর কমিটিকে বোঝাতে ব্যর্থ হন, তবে তিনি শেষ বল পর্যন্ত ব্যাট করে যাবেন। তিনি দেশের সাবেক সেনাপ্রধানকে সতর্ক করে বলেন, ‘রাজনীতি থেকে আমাকে সরাতে দেশ ধ্বংসের হাতিয়ার হয়ে দাঁড়াবেন না।’

পিটিআই চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিচারকদের মতপার্থক্য ভুলে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় একতাবদ্ধ থাকতে আহ্বান জানান। ইমরান খান অভিযোগ করে বলেন, তাঁর দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। নেতৃত্ব ও দল ছাড়ার জন্য কর্মী–সমর্থকদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। পিটিআই নেতা ও দলের মহাসচিব আসাদ উমর গত বুধবার তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি এই পদে ১৭ মাস দায়িত্ব পালন করেছেন। তবে তিনি দল ছাড়ার কথা বলেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ