1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

সিনেমার আউটডোর শুটিংয়ে ভক্তের কাণ্ডে বিব্রত নায়িকা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩২০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঢাকার ধামরাইয়ে একটি সিনেমার আউটডোর শুটিংয়ে এক ভক্তের অ-কাণ্ডে বিব্রত ঢাকাই সিনেমার নায়িকা শিরীন শিলা। সোমবার (২২ মে) দুপুরে ঢাকার ধামরাইয়ে ‘দ্যা রাইটার’ সিনেমার শুটিংয়ের সেটে এ কাণ্ড ঘটে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভক্তের এমন কাণ্ডে হতবাক হয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। অভিনেত্রী শিরীন শিলা বলেন, ‘সকালে আমার নতুন সিনেমা ‘দ্যা রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই।

এ সময় শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার না কি বাবা-মা কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি।

এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দেই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। ‘কিন্তু পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে- সে না কি কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে।

এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা চুমু খেয়ে বসে। আচমকা এমন একটি ঘটনায় আমি হতভম্ব হয়ে যাই। পরে সেখানে থাকা শুটিংয়ের লোকজন ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমরা অভিনেত্রী। আমাদের কাজের মূল লক্ষ্য দর্শকদের আনন্দ দেওয়া। তাই আমরা সবসময় দর্শকদের ভালোবাসা পেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেজন্য কখনো কোনো ভক্ত কোনো আবদার করলে সেটি পূরণ করার চেষ্টা করি। কিন্তু এ ঘটনাটি আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে আমার মায়া হওয়ায় তাকে কাছে টেনে নিয়েছিলাম।

তবে সে যে কাজটা করলো, এতে মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে গেল। এখন থেকে মানুষকে সহজে বিশ্বাস করবো না।’ শিরীন শিলা বর্তমানে পরিচালক অপূর্ব রানার থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘দ্যা রাইটারের’ আউটডোর শুটিংয়ে ব্যস্ত।

এটিতে অভিনয় করছেন অভিনেতা আদর আজাদ। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে নায়িকার অভিনয় করছেন শিরিন শিলা। থ্রিলারধর্মী এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন এ এইচ এম এনামুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ