1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভোলার নতুন গ্যাস ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // সদ্য ঘোষিত দেশের ২৯তম গ্যাস ক্ষেত্র ভোলার ইলিশা-১ গ্যাস ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে বাপেক্স। সোমবার (২২ মে) রাত থেকে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে দুই/তিন দিন।

এরপর খুব শিগশির আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে। এ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে নিশ্চিত হয়েছে বাপেক্স। এখানে মোট মজুদের পরিমাণ ২০০ বিসিএফ বা তার একটু বেশি।

প্রতিদিন ২০ মিলিয়ন বা তার চেয়ে কম বেশি উত্তোলন করা হলেও তা চলবে প্রায় ২৬ বছর। বাপেক্সের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসে ভাসছে দ্বীপজেলা ভোলা। ভূ-তাত্ত্বিক জরিপে একের পর এক গ্যাসের সন্ধান মিলছে। এখন পর্যন্ত তিনটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। যার সূত্র ধরেই নয়টি কূপ খনন হয়েছে।

প্রত্যেক কূপেই সফলভাবে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলেছে। আরও পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। শুধু তাই নয়, নতুন আরও একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হতে পারে এ জেলায়। সেটি হলে কূপ খননের সংখ্যা আরও বাড়বে। এছাড়াও চরফ্যাশন ও মনপুরায় গ্যাসের সম্ভাবনা যাচাই করতে জরিপ করবে বাপেক্স।

বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, নতুন ক্ষেত্রের গ্যাস উৎপাদন শুরু করা হয়েছে, এটি চলবে আরও দুই/তিন দিন। আরও নতুন পাঁচটি কূপ খননের অনুমোদন হয়েছে। এর মধ্যে শাহবাজপুরে দুটি গ্যাস ক্ষেত্র, ভোলা নর্থ দুটি ও ইলিশায় একটি।  আরও গ্যাস অনুসন্ধানে জরিপ করবে বাপেক্স।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ