1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

২৯তম গ্যাসক্ষেত্র ইলিশা-১ কূপ: আরও ৫ কূপ খননের পরিকল্পনা

  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // দেশের ২৯তম গ্যাসক্ষেত্র এখন ভোলার ইলিশা-১ কূপ। শুধু তাই নয়, এটি ভোলার তৃতীয় গ্যাসক্ষেত্র। সোমবার (২২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের এমন ঘোষণায় আনন্দে ভাসছে ভোলার মানুষ। দেশে তেল, জ্বালানির সংকটের মুহূর্তে এমন খবরে ব্যাপক সম্ভাবনা দেখছে বাপেক্স।

সোমবার রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানিয়েছে, ইলিশা কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ ২০০ বিসিএফ।

যা থেকে প্রতিদিন উত্তোলন করা যাবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ভবিষ্যতে এখানে আরও পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো জেলায় তিনটি গ্যাসক্ষেত্রে নয়টি কূপ খনন করা হয়েছে।

এর মধ্যে শাহবাজপুরে ছয়টি, ভোলা নর্থে দুটি ও ইলিশায় একটি। এ পর্যন্ত মোট গ্যাস মজুদের পরিমাণ ১.৭ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ)। খুব শিগগির এ গ্যাস উত্তোলন করা হবে।

সূত্র জানিয়েছে, ২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাবতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ভোলার ইলিশা-১ কূপ খনন করে বাপেক্সে। এ সংস্থার তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম এ খনন কাজ সম্পন্নের পর কূপটিতে তৃতীয় ধাফে ডিএসটি কার্যক্রম করা হয় এবং নিশ্চিত হয় গ্যাসের মজুদ।

এদিকে একের পর পর গ্যাসে সন্ধান মেলায় দক্ষিণাঞ্চলে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বপ্ন দেখছে তারা। ১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুর প্রথম গ্যাসের সন্ধান মেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ