1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

অনলাইনে জুয়া খেলা: বরিশালে তিন যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালে অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ বিটকয়েন লেনদেন চক্রের তিন সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

আটকরা হলেন- মো. শাওন হাওলাদার সুজন (২৭), মো. ইমন হোসেন (২০) এবং মো. ইব্রাহীম মোল্লা (২০)।

মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে জেলার উপজেলার সাহেবের হাট বাজারের হাওলাদার টেলিকমে অনলাইনে জুয়া খেলে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত ফোনের বিভিন্ন আইডিতে বিটকয়েনসহ তিন হাজার ৪৫৯টি ক্রিপ্টো কারেন্সি পাওয়া যায়। তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। তারা বিভিন্নভাবে অবৈধ বিটকয়েন, ক্রিপ্টো কারেন্সিকিনে তরুণদের কাছে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন সাংবাদিকদের জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে এবং পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ