1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী, চাচা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৭৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুরে নবম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবার করা মামলায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ধর্ষকের নাম আলমগীর হোসেন (৫২)। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি এলাকার মৃত আ. রশিদ সিকদারের ছেলে এবং ভিকটিমের বাবার মামাতো ভাই। ধর্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান। তিনি বলেন, রোববার সকালে আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ঘরের সামনেই আলমগীরের ঘর।

এ সুবাদে প্রায়ই আলমগীরের ঘরে যাতায়াত করতো মাদরাসাছাত্রী। গত ২২ মার্চ মাদরাসাছাত্রীর মা গোসল করতে যায়। এ সময় আলমগীর ছাত্রীর মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। কারো কাছে বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, কিন্তু শারীরিক পরিবর্তনের কারণে পরিবার বিষয়টি জানতে চাইলে ধর্ষণে কথা জানায় কিশোরী। বর্তমানে ওই ছাত্রী চারমাসের অন্তঃসত্ত্বা। এপর শনিবার (২০ মে) রাতে মাদরাসাছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করে। রোববার সকালে আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। পরিদর্শক আরও জানান, আসামিকে আদালতে ও ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ