1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

নদী ভাঙ্গনের ঝুঁকিতে রহমতপুর-মীরগঞ্জ সড়ক

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন

জোয়ারের কারণে বাবুগঞ্জের সুগন্ধা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। নদীর পানির প্রবল ঢেউয়ে অসময়ে দেখা দিয়েছে ভাঙ্গন।  ভাঙ্গনের কবলে উপজেলার জনগুরুত্বপূর্ন রহমতপুর- মীরগঞ্জ সড়কসহ পূর্ব ক্ষুদ্রকাঠী গ্রাম। রহমতপুর-মীরগঞ্জ সড়কের ১০০ গজের মধ্যে চলে এসেছে ভাঙন।

ফলে নদী ভাঙনে ঝুঁকিতে রয়েছে হিজলা, মেহেন্দীগঞ্জ মুলাদী ও বাবুগঞ্জের এই জনগুরুত্বপূর্ণ একমাত্র সড়কটি। আশংকা করা হচ্ছে  জোয়ারের পানি কমে যাওয়ার সাথে সাথে নদী ভাঙন আরো তীব্র আকার ধারণ করবে। এতে অচিরেই বিছিন্ন হতে পারে ৪ উপজেলার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। লক্ষাধিক মানুষ সড়কপথে জেলা শহর বরিশালসহ ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

এছাড়া ভাঙনের তীব্রতায় দুশ্চিন্তায় দিন পার করছেন ক্ষুদ্রকাঠী গ্রামবাসী। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা বলেন, শুক্রবার দিনব্যাপি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন  করে পরিস্থিতি দেখেছি। আমি অতিদ্রুত জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করবো। আশা করি ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিবে।
দেখাগেছে, নদীর ভাঙন পূর্ব ক্ষুদ্রকাঠীর দিঘির পাড় (বটতলা) এলাকার ৩০ গজের মধ্যে এসে পরায় শতভাগ ঝুঁকির কবলে পরেছে রহমতপুর- মীরগঞ্জ সড়কটি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সড়কটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ এই চার টি উপজেলার লক্ষাধিক মানুষ এই সড়কটি দিয়ে জেলা শহর বরিশাল, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছেন।  শুধু তাই নয়  বরিশাল বিমানবন্দরের রানওয়ে, ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দরসহ  গুরুত্বপূর্ন স্থাপনাও রয়েছে ঝুকির মধ্যে।

ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আরাফাত হোসেন ফরিদ বলেন, ভাঙন রোধে অতি দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষুদ্রকাঠী গ্রামের বাকি অংশ ও জনগুরুত্বপূর্ণ রহমতপুর – মীরগঞ্জ সড়ক বিলীন হয়ে যাবে।

ভাঙন কবলিত আব্দুর রব হাওলাদার বলেন,  সুগন্ধার ভাঙনে ইতিমধ্যে আমার বাড়ি তিনবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আবার ভাঙন বাড়ি ছুয়েছে। এইবার ভাঙলে আমার শেষ আশ্রয়স্থলটুকুও চলে যাবে। আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবেনা।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, বরিশাল বিমানবন্দরের রানওয়ের সুগন্ধা নদী সংলগ্ন অংশের ভাঙন রোধে আধা কিলোমিটার এলাকা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। অতি শীগ্রই অনুমোদন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, রহমতপুর -মীরগঞ্জ সড়ক ও ক্ষুদ্রকাঠী গ্রাম রক্ষার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলে ভাঙন রোধে অতি দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ