1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক এপিবিএন কর্মকর্তা আটক

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১০ 0 সংবাদ টি পড়েছেন
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৯ মে) সোয়া ১০ টায় কক্সবাজার শহরের কলাতলী মোড় এলাকার গ্রীন লাইন পরিবহন সার্ভিসের কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মণ্ডলবাড়ী এলাকার বাসিন্দা রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।

রেজাউল করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের এপিবিএন পুলিশ ক্যাম্পে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) তুন্তু মনি চাকমা বলেন, শুক্রবার রাতে টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য মাদকের একটি চালান নিয়ে পরিবহনযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সংস্থাটির একটি বিশেষ দল সন্দেহজনক এপিবিএন পুলিশ সদস্যের গতিবিধি নজরদারিতে রাখে।

তিনি বলেন, ‘এক পর্যায়ে রাত সোয়া ১০ টায় কক্সবাজার শহরের কলাতলী মোড় এলাকার গ্রীন লাইন পরিবহন সার্ভিসের কাউন্টারে রেজাউলকে সস্ত্রীক অবস্থানের খবর পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে বাস কাউন্টার থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে রাখা তালাবদ্ধ ব্যাগ খুলে ২০ হাজার ইয়াবা ও একটি ওয়াকিটকি পাওয়া যায়। ’

মাদকদ্রব্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটক ব্যক্তি এপিবিএন পুলিশের সদস্য কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে এপিবিএন পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’

টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক পদবীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইয়াবাসহ সস্ত্রীক আটক ব্যক্তি এপিবিএন পুলিশের সদস্য।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই তুন্তু মনি চাকমা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ