1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পাকিস্তানের বেলুচিস্তানে ব্যাপক গোলাগুলি, ৩ সেনা নিহত

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৪৬ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের বেলুচিস্তানের মার্গেট অঞ্চলের জারঘুনে দেশটির নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সন্ত্রাসী ও আরও তিনজন সেনা নিহত হয়েছে। আজ শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর চেক পোস্টে হামলা চালায়। এর পরেই সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গুলি বিনিময় শুরু হয়। আইএসপিআর জানায়, ব্যাপক গোলাগুলির সময় তিনজন সেনা শহীদ হয়েছেন।

নিহত সেনাদের মধ্যে রয়েছেন, সিপাহী জামীর আহমেদ, সিপাহী মুদাসসির শাহীদ এবং ল্যান্স নায়েক আব্দুল কাদির। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।

অর্থনীতিতে নাজুক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা ও টালমাটাল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পাকিস্তান এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন পার করছে।

এরমধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার ঘিরে দেশটিতে আরও বাজে পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ