1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ঢাকা-সিলেট রুটের ৪ ট্রেনের যাত্রা বাতিল

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন
মৌলভীবাজার প্রতিনিধি // মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি উদ্ধার করতে কাজ করছে রেলওয়ে। তবে এতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি তারা। তাদের ধারণা, উদ্ধারকাজ শেষ হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

রেলওয়ের কুলাউড়া উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে বেলা ৩টা বেজে যেতে পারে।

এদিকে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ। আজ শনিবার দুপুরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ওই ৪ ট্রেনের যাত্রীরা টিকিট দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। যাত্রীদের ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে।

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন শমশের নগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব।

তিনি বলেন, ঢাকা-সিলেটগামী কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসসহ ৪টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তবে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজ বিকেলে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলেও জানান উত্তম দেব।

এর আগে আজ শনিবার ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ