1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে নির্বাচনে অংশ নিয়েছি- হুমায়ুন কবির

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৮৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ক্রমেই মুখর হয়ে ওঠছে নগরী। এছাড়া দিন যত গড়াচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে প্রার্থীদের নির্বাচনী কর্মযজ্ঞ। সেই সাথে মানুষের মধ্যেও বাড়ছে উদ্দীপনা।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়ন জমা ও বাছাইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রাথমিক আনুষ্ঠানিকতা। মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে ২৫ তারিখ পর্যন্ত।

আগামী ২৬ তারিখে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। ঐদিন প্রতিক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণামূলক কর্মকান্ডে জোর দিবেন প্রার্থীরা। কেউ কেউ নিজের অস্তিত্ব জানান দিবেন নির্বাচনী মাঠে। আবার কেউ পুনরায় মানুষের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে অগ্রসর হবেন সামনের দিকে। এদিকে সিটি নির্বাচনকে সামনে রেখে এবারে নতুন প্রার্থীদের সংখ্যার আধিক্য লক্ষ্য করা গেছে।

তথাপি জনগণের ভরসা ও আস্থার প্রতিক হয়ে ওঠা অধিকাংশ বর্তমান কাউন্সিলররাও পুনরায় জনসাধারণের সেবায় নির্বাচনে অংশ নিচ্ছেন। তেমনি সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের স্থানীয়দের আস্থার প্রতিক বর্তমান কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির। এবারেও তিনি অংশ নিচ্ছেন নির্বাচনে।

জানা যায়, বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডে একজন সফল জনপ্রতিনিধিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন মোঃ হুমায়ুন কবির । কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ইতিবাচক কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন সর্ব মহলে। ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় তিনি সর্বদাই একধাপ এগিয়ে রয়েছেন । ওয়ার্ডের মসজিদ মাদ্রাসায় উন্নয়নে সহযোগীতায় তার ভুমিকা ছিল লক্ষনীয়।

জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে তিনি ওয়ার্ডবাসীর কাছে মানবিক কাউন্সিলর বলেও খ্যাতি অর্জন করেন। ওয়ার্ডের স্থানীয়রা জানান, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন।

তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যয়োন্ননে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।

তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়সই নানাবিধ চাহিদা সাধ্যমত পূরণ করছেন তিনি।

সমাজ সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়। তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন।

তার এসব কর্মকান্ড অব্যহত থাকুক। এছাড়া চারিদিকে যখন মহামারী করোনা চলছিল সেসময়ে তার নানাবিধ উদ্যোগ ওয়ার্ডবাসীকে স্তস্তি এনে দেয়। সেসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের চাহিদানুযায়ী সেবা প্রদান , করোনা থেকে সুরক্ষায় তিনি নানা ধরণের সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীও বিতরণ করেন।

মানবিক বিপর্যয়ে ওয়ার্ডবাসীর পাশে থেকে শুধু প্রশংসাই কুড়ান না বরংচ স্থানীয়দের মাঝে আস্থার প্রতিক হিসেছে মুল্যায়িত হন। কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির জানান, মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। তাদের দুর্ভোগ লাঘবের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মৃত্যুর পুর্ব পর্যন্ত সেটি অব্যাহত থাকবে। তবে মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি।

মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছি। এবারে সেসব প্রতিশ্রুতি পুরণেই নির্বাচনে অংশ নিয়েছি।

গত সাড়ে ৪ বছরে সিটি এলাকা উন্নয়ন বঞ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ বর্তমান মেয়রের কাছ থেকে সেবা বঞ্চিত হয়েছে। তার কাছে মানুষ যেতে পারতেন না। আমরা কাউন্সিলররাও তার সাথে কোন যোগাযোগ করতে পারতাম না। এতে জনগণের কোন উপকারে আসতে পারিনি।

এজন্য আমরা বিভিন্ন সময় মেয়রের চেয়ারে ভাল, দক্ষ ও যোগ্য প্রার্থী খুজতেছিলাম। যার মাধ্যমে বরিশাল আওয়ামী লীগ শক্তিশালী হবে পাশাপাশি উন্নয়ন ও মানুষের উপকার হবে। এরই অংশ হিসেবে মানুষের এসব দুর্দশা বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বুজতে পেরেছেন । তার দয়ায় সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ্য একজন ব্যক্তিত্ব পেয়েছি। যার হাত ধরে সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ উন্নয়ন হবে।

মাননীয় প্রধানমন্ত্রী এবারে মেয়র প্রার্থী হিসেবে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। এজন্য আমরা বরিশালবাসী অত্যন্ত আনন্দিত ও জননেত্রীর কাছে কৃতজ্ঞ।

এদিকে বর্তমান মেয়রের অনুসারীরা তাকে বিরক্ত করছেন বলে জানিয়ে হুমায়ুন কবির বলেন, নির্বাচনকে সামনে রেখে বর্তমান মেয়রের কর্মীরা আমাকে বিরক্ত করছেন। তবে তিনি সেটিকে প্রতিবন্ধকতা মনে না করে জনগণের ভালবাসাকে শক্তিতে রুপান্তরিত করে সামনের দিকে অগ্রসর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন । সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে বরিশালের মানুষ উন্নয়নের স্বার্থে মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থীকে ভালবাসার মধ্য দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পাশাপাশি আমার প্রতিও ওয়ার্ডের মানুষ তাদের ভালবাসার প্রতিফলন ঘটিয়ে বিজয় নিশ্চিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডে পানি , রোড লাইট, বিদ্যুৎ , রাস্তা-ঘাট অনুন্নত থাকায় এসব সমস্যা সমাধানের মাধ্যমে মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিব। ওয়ার্ডের মানুষের বেশি সমস্যা হচ্ছে পানির সংযোগ না থাকায়। এছাড়া রোড লাইটের ব্যবস্থাটিও জরুরী। রাস্তা ঘাটেরও কোন উন্নয়ন হয়নি। এবারে নির্বাচিত হতে পারলে এসব সমস্যা নিরসনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ভোট কেন্দ্র ১২৩টি। মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৪০৭ জন। ২৬ নং ওয়ার্ডে মোট ভোটার ১৩৪০৬ জন, কেন্দ্র ৪টি, কক্ষ ৩২টি। তবে ভোটার এবং ভোট কেন্দ্র আপডেট হচ্ছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাগেছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ