1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

সকলকে নিয়ে সুস্থ সুন্দর নগরী হিসেবে গড়ে তুলবো- খোকন সেরনিয়াবাত 

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৪৬ 0 সংবাদ টি পড়েছেন
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরিশাল নগরীর বগুড়া রোডস্থ আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনের বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ কে ফুলেল শুভেচ্ছা জানায় বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিরা। এসময় সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান সহ আঃলীগের সিনিয়র নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত কে বিজয়ী করতে সিটিতে থাকা তাদের আত্মীয় পরিজনদের কাছে নৌকার পক্ষে ভোট চাইবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়।তারা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র নেতৃত্বে বরিশাল সদর আসন ও বরিশাল সিটির আওয়ামী লীগ কে শক্তিশালী করতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করে যাবেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রিক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার,
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আফজালুল করীম,এ‌্যাড. কে বি এস আহ‌ম্মেদ ক‌বির, এ‌্যাড. আনিচ উ‌দ্দিন শহিদ,মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন,বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, জেলা শ্রমিকলী‌গের সভাপ‌তি মোঃ শাহজাহান হাওলাদার,   কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি মোঃজসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রলীগ এর সাবেক ভিপি মঈন তুষার,  জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক নেতা কাজী মিলন, বরিশাল কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি আল মামুন,
সদর উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান বাপ্পি  সহ বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ