1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

রুয়েটের হলে শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩১৭ 0 সংবাদ টি পড়েছেন
রুয়েট প্রতিনিধি // রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শহীদুল্লাহ হলের কক্ষে ফাঁস নেন তিনি। সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তানভীর আহমেদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। তিনি রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলের ৩৫৫ নম্বর কক্ষে থাকতেন।

রামেক হাসপাতালের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, তানভীর নিজের রুমে গলায় ফাঁস নেন। তাৎক্ষণিকভাবে তাকে সহপাঠীরা উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বুধবার দুপুর ২টার দিকে সহপাঠীরা ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে নিজ কক্ষের মধ্যে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়। তবে মৃত্যুর পেছনে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। ওই হলের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ