1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মুখে গামছা বেঁধে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৪৬ 0 সংবাদ টি পড়েছেন
বরিশাল প্রতিনিধি // ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সী কিশোরীকে মুখে গামছা বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় সাকিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৬ নম্বর ওয়ার্ড বদনকাঠি গ্ৰামের মৃত নুরুর ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।

তিনি বলেন, ৫ মে সন্ধ্যা সোয়া ৭টায় কিশোরী তার খালার বাসা থেকে বাড়ি ফিরছিল। পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড় রাস্তায় পৌঁছালে সাকিব কিশোরীর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যান। পার্শ্ববর্তী সাবু হাওলাদারের বাগানে নিয়ে ধর্ষণ করে কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যান সাকিব।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে পরদিন সাকিবকে প্রধান আসামি করে ঝালকাঠির রাজাপুর থানায় মামলা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮ ও র‍্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে সাকিবকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব অধিনায়ক মাহমুদুল বলেন, সাকিব একজন মাদকাসক্ত যুবক। প্রতিদিন রাস্তায় চলাফেরার পথে কিশোরীর দিকে কু-দৃষ্টি পড়ে সাকিবের। এরই এক পর্যায়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ