1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কুয়াকাটা সৈকতে মিলছে সোনাদানা-জিনিসপত্র!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // মোখার প্রভাবে কুয়াকাটা সৈকতে হওয়া উত্তাল ঢেউয়ে স্বর্ণের চেইন, নুপুর, সানগ্লাস ও পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে পাচ্ছেন স্থানীয়রা।

বেশিরভাগ সময় ভাটার পরে সমুদ্র সৈকত এলাকার বালিয়ারী থেকে হাজার হাজার টাকার দামি জিনিসও পেয়ে থাকেন তারা। কিন্তু টুরিস্ট পুলিশের কাছে এ নিয়ে কোনো হারানো সাধারণ ডায়েরি বা অভিযোগ না থাকায় কোনো আইনি পদক্ষেপ নিতে পারে না প্রসাশন।

প্রতিদিনই কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলেন পর্যটকরা। এছাড়া সাগরে জেলেরা মোবাইল বা অন্যান্য জিনিসপত্র হারিয়ে ফেলেন।

পরে যখন বিভিন্ন সময়ে অমাবশ্যা, পূর্ণিমা বা আবহাওয়া খারাপ থাকে, তখন পানির চাপে অনেক জিনিসপত্র কিনারে উঠে আসে।স্থানীয়রা বরিশালটাইমসকে জানান, আমরা ভাটার সময় সাগর পাড়ে ও জিওটিউবের গর্তের মধ্যে বিভিন্ন জিনিসপত্র পাচ্ছি।

এদিকে পর্যটকরা বলেন, সমুদ্রে গোসলের সময় সখের জিনিস হারিয়ে গেলেও সেটা আর ফিরে পাওয়া সম্ভব না। তাই আমরা অভিযোগও করি না বা করেও কোনো লাভ হয় না।

ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের কে এম বাচ্চু বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের নগত অর্থ, মূলবান জিনিসপত্র অনেক সময় সৈকত পাড়ে হারিয়ে যায়। সেগুলো স্থানীয়রা পেলে ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করে এবং টুরিস্ট পুলিশ মাইকিং করে দেয়।

তিনি আরও বলেন, সমুদ্রের বালীয়ারীতে কোনো জিনিস পেলে তা কেউ প্রকাশ করেন না। প্রশাসনের কাছেও অভিযোগ করতে কাউকে দেখিনি।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও, পুলিশ সদস্যরা বলেন, অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ