1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৯১ 0 সংবাদ টি পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরে স্ত্রী শহরবানুকে জবাই করে খুনের অপরাধে খোকন আলী শেখ নামে তার সাবেক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন।

আসামি খোকন শেখ বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে। নিহত শহরবানু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের ফজর আলীর মেয়ে। তাদের সংসারে ৩ সন্তানও রয়েছে। খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় কাঁচা মালের (সবজি) ব্যবসায়ী হিসেবে স্ত্রী নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ভাইয়ের বাসায় আসা যাওয়া করতেন তার ছোট ভাই ফকির আলী শেখ। এতে করে দেবর ভাবীর মধ্যে সখ্যতা গড়ে উঠে। এক পর্যায়ে তারা দু’জন পালিয়ে এসে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সাবেক স্বামীকে ডিভোর্স দিয়ে তারা নতুন সংসার শুরু করেন। এমন প্রেক্ষাপটে তার সাবেক স্বামী খোঁজ নিয়ে লক্ষ্মীপুরে আসেন। এক পর্যায়ে ছোট ভাইয়ের কর্মে যাওয়ার ফাঁকে বাসায় ঢুকে শহরবানুকে ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেন খোকন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ২০২২ সালের ১৭ এপ্রিল শহরবানুকে জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খোকন। এ সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় পরের দিন ১৮ এপ্রিল নিহতের বড় ছেলে মো. সাইদুল ইসলাম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা করেন। একই বছরের ১৮ মে খোকন শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ