1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ভারতে বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২২২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের তামিলনাড়ুতে পৃথক দুটি এলাকায় বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ৩০ জন। এই ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ১৩ জনের মধ্যে নয়জন ভিল্লুপুরাম জেলার এবং বাকি চারজন চেঙালপাত্তু জেলার। এই দুই জেলায় বিষাক্ত মদপানের পর আরও ৩০ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি বলছে, অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ দাবি করেছে, তাদের বিশেষ দল আরও সন্দেহভাজনদের সন্ধান পেতে কাজ করছে।

তামিলনাড়ু পুলিশের নর্থ জোনের মহাপরিদর্শক (আইজি) কানান জানিয়েছেন, দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর রয়েছে।

এদিকে বিষাক্ত মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। একইসঙ্গে যারা চিকিৎসাধীন আছেন তাদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ