1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ইসির একার পক্ষে ভাল নির্বাচন করা সম্ভব নয়

  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৬২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের সদিচ্ছা, রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি সহযোগিতা না করেন তাহলে নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি এসব কথা বলেন।

এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ পাননি জানিয়ে সিইসি বলেন, ‘ভবিষ্যতে কি হবে সেটি তো এখনি বলতে পারব না। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছা থাকবে বলে আশা করি।’

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া বাঞ্ছনীয় বলেও জানান সিইসি।

ইসির সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি সাংবাদিকদের বলেন, ‘আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে, কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন আছে। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সিইসিকে জানিয়েছি।’

এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘এখন পর্যন্ত আমাদের মনে শঙ্কা আছে নির্বাচন সুষ্ঠু হয় কি না। তবে নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু ভোটের আশা করতে তো বাধা নেই। কমিশনের প্রতি আস্থা আছে বলেই এসব বিষয় জানাতে এসেছি।’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ক্ষমতাসীন দলের প্রার্থীর হয়ে কাজ করছে এমন অভিযোগ করেছেন তিনি।

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমাদের প্রার্থীর সঙ্গে রিটার্নিং কর্মকর্তা দুর্ব্যবহার করেছেন। আমাদের প্রার্থী বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য সিইসিকে চিঠি দিয়েছেন। আমাদের প্রার্থীর অভিযোগ এই রিটার্নিং কর্মকর্তা থাকরে সুষ্ঠু ভোটের অন্তরায় হবে। আমরাও আমাদের প্রার্থীর সঙ্গে একমত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ