1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায় ঘোষণার দিন পেছাল

  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২২৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায়ের দিন দুই সপ্তাহ পিছিয়েছে। এ নিয়ে রায়ের তারিখ চতুর্থ দফা পেছাল।

রোববার জাহাঙ্গীরের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রায়ের তারিখ দুই সপ্তাহ পিছিয়ে দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আদালতে জাহাঙ্গীরের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল বলেন, রাষ্ট্রপক্ষ রিট খারিজের জন্য আদালতে আবেদন করেছে। রিটকারী জবাব দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেছেন। দুই সপ্তাহ পর বিষয়টি আবার রায়ের জন্য আসবে।

এর আগে গত ২ মে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায়ের দিন তৃতীয় দফা পিছিয়ে আজকের তারিখ ধার্য করা হয়েছিল।

গত ৪ এপ্রিল রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুলের রায় ঘোষণার জন্য ২ মে দিন ধার্য করা হয়।

গত ২৮ মার্চ এ রুলের চূড়ান্ত শুনানির পর ৩০ মার্চ রায়ের জন্য রাখেন আদালত। কিন্তু সেদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদন গ্রহণ করে রায় ঘোষণার নতুন তারিখ ৪ এপ্রিল ধার্য করা হয়। এদিনও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে রায় ঘোষণা পিছিয়ে ২ মে ধার্য করেন আদালত।

গত ১৫ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শুরু হয়।

গত বছরের ২৩ আগস্ট মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

গত বছরের ১৪ আগস্ট মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়। জাহাঙ্গীর আলমের পক্ষে ব্যারিস্টার মশিউর রহমান সবুজ এ রিট দায়ের করেন।

২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওইদিন নিজ দপ্তরে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর মধ্যে গত বছরের ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কাজ না করা এবং শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে জাহাঙ্গীর আলমকে দলীয়ভাবে ক্ষমা করা হয়। গত ২১ জানুয়ারি সেই ক্ষমা ঘোষণার চিঠি পান জাহাঙ্গীর।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ