1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজেস্ব প্রতিবেদক // ঢাকার কদমতলী থানার পোস্তাগোলা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজী টাওয়ার নামে একটি ভবনে নির্মাণ কাজ করার সময় তৃতীয় তলার ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নামই রাব্বি। তাদের একজনের বয়স ২০ বছর এবং অপর জনের বয়স ১৮ বছর।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ করার সময় দুজন নিচে পড়ে গেলে সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক বড় রাব্বিকে সকাল ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। এ সময় ছোট রাব্বিকে জরুরি বিভাগে চিকিৎসাধী রাখা হয়। পরে ছোট রাব্বিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত এক রাব্বির বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার পাঁচটি গ্রামে। তার পিতার নাম লিটন বলে জানিয়েছে সহকর্মীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ