1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চিকিৎসাধীন আব্দুর রবকে দেখতে গেলেন ফখরুল

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৪০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // চিকিৎসাধীন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ল্যাবএইড যান তিনি।

 

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য শায়রুল কবির খান। কিছু সময় আসম আব্দুর রবের পাশে অবস্থান করেন। আ স ম রবের স্ত্রী তানিয়া রব পাশে থেকে আ স ম রবের শারীরিক অবস্থা মহাসচিবকে অবহিত করেন।

মির্জা ফখরুল বলেন, আ স ম আব্দুর রবকে দেখতে এসেছিলাম। তিনি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। এদেশের স্বাধীনতা যুদ্ধে আ স ম আব্দুর রব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করতে কাজ করেছিলেন। তিনি এখনো এই বয়সে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের অন্যতম সদস্য তার দল। আমরা তাদের সাথে যুগপৎ আন্দোলন করছি। সেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি সংগ্রাম করছি। দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন, তার যে নেতৃত্ব, তা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, মানুষকে মুক্ত হতে সহায়তা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ