1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পুলিশ সদস্যসহ ৫ মাদক কারবারি আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন
হবিগঞ্জ প্রতিনিধি // হবিগঞ্জে ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন। বুধবার বিকেলে হবিগঞ্জের শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার মোস্তাফিজ বিল্লাহ (২৮), বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর এলাকার মোখলেছুর রহমান অপু (৩২), সালমান শাহ (২৯), সামছুল হক (৫২), নুরুল আলম প্রকাশ নুরুল হক (৪০)।

আটকদের মধ্যে মোস্তাফিজ বিল্লাহ (২৮) হবিগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটকরা ধুলিয়াখালস্থ জনৈক মতিন মিয়ার পাকা বসত ঘরের ভিতরে মাদক বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১২ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ