1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আরও ৫৫৫ বাংলাদেশিকে সুদান থেকে আনা হচ্ছে জেদ্দায়

  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৫৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // পোর্ট সুদানে অবস্থানরত ৫৫৫ জন বাংলাদেশিকে নিজস্ব ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে সরকার।

বুধবার (১০ মে) সুদানের তিনটি এবং বৃহস্পতিবার (১১ মে) একটি চার্টার্ড ফ্লাইটে তাদের জেদ্দায় আনা হবে। সেখান থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি চার্টার্ড ফ্লাইটে সবাইকে শুক্রবারের মধ্যে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব তথ্য জানিয়েছেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি সরকার ও অন্যান্য সরকার এ বিষয়ে সহায়তা করছে। কিন্তু তাদের যে গতিতে ফিরিয়ে আনার প্রত্যাশা করা হয়েছিল সেটিতে দেরি হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নিজেদের খরচে চারটি চার্টার্ড ফ্লাইটে পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের জেদ্দায় আনবো।

বাংলাদেশ বিমানের আসন সংখ্যার কিছুটা সীমাবদ্ধতা আছে। এ কারণে বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশিরা নিরাপদে আছেন। সুদানে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছি। তিনি খাবার সরবরাহ করছেন।

এর আগে, সৌদি সরকারের সহায়তায় সোমবার (৮ মে) ১৩৫ জন বাংলাদেশিকে সুদান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ