1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রিকশাচালককে আইনজীবীর মারধর, লজ্জিত ব্যারিস্টার সুমন

  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৯০ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // প্রকাশ্যে এক রিকশাচালককে মারধর করেছেন এক নারী আইনজীবী। এরইমধ্যে মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনায় নিন্দা জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন। আইনজীবীদের যে হাত আর মুখ নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কথা, সেই হাত আর মুখ নিরীহ মানুষকে নির্যাতন করে কীভাবে? একজন আইনজীবী হিসেবে আমি লজ্জিত। উক্ত আইনজীবীকে শোকজ করায় ধন্যবাদ জানাচ্ছি আইনজীবী সমিতিকে।’

প্রসঙ্গত, গত রোববার দুপুরে আদালত থেকে বের হয়ে নিজ চেম্বারে যাচ্ছিলেন অ্যাডভোকেট আরতি রাণী ঘোষ। এ সময় একটি রিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। তিনি পড়ে গেলে রিকশাচালক নেমে তাকে উঠিয়ে দেন। এ সময় ওই আইনজীবী তাকে জুতাপেটা ও চড় থাপ্পড় মারতে শুরু করেন। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়। মারধরের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে অপর এক পথচারীর মুখে শোনা যায়, ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এসময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

এ ঘটনার পর আরতি রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আইনজীবীকে তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ