1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিমানবন্দরে সেলফির আবদার, টাকা চাইলেন উরফি

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য ভাইরাল ভারতের ব্যতিক্রমী মডেল উরফি জাভেদ। নিত্য নতুন স্টাইলে খোলামেলা পোশাকের কারণে তিনি নিয়মিত আলোচনায় থাকেন। যদিও এই পোশাকের কারণেই নানান সমস্যায় পড়েছেন অভিনেত্রী। অদ্ভুত সব পোশাক পরার কারণে ধর্ষণ, এমনকি খুনেরও হুমকি পেয়েছেন তিনি। তারপরেও উরফিকে দেখলে তার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ভক্তদের। এ ব্যপারে অবশ্য ভক্তদের নিরাশ করেন না উরফি। এবার মজা করে ছবি তোলার জন্য টাকা চেয়ে বসলেন বিতর্কিত এ তারকা।

কখনো দড়ি, কখনো লতাপাতা আবার কখনো নামমাত্র কাপড় দিয়ে নিজের লজ্জা নিবারণ করে প্রকাশ্যে এসেছেন উরফি। এজন্য বহুবার তাকে বয়কটের দাবি এসেছে নেটিজেনদের থেকে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে উরফি বিমানবন্দরে ঢুকছেন। পরনে হলুদ কুর্তি। উরফিকে দেখে বিমানবন্দরে থাকা সকলেই চমকে যান। মুহূর্তের মধ্যে অভিনেত্রীকে ঘিরে ধরেন অনেকে। সেলফি তোলার আবদার করেন তারা। বেশ কয়েকজনের সঙ্গে ছবিও তোলেন উরফি। তবে শেষে মজার ছলে যারা সেলফি তুলছেন তাদের টাকা বের করতেও বলেন তিনি।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প পোশাকের হট উরফিকে আচমকা দেখে সেখানে উপস্থিত নেটিজনেরা ছবি তোলার প্রতিযোগিতায় নেমে পড়েন।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শো-তে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। যদিও সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ