1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়লো পরীক্ষার্থীদের মাথায়

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন
সিরাজগঞ্জ প্রতিনিধি // সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার সকালে হাজী আহমাদ আলী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদ্রাসার ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে কেন্দ্রের ৬ নম্বর কক্ষের ফ্যানটি খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছে।

হাজী আহমাদ আলী আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম বলেন, ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়েছে। আজ হঠাৎ ফ্যান খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর আঘাত লাগলেও গুরুতর নয়।

সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এস এম মনিরুজ্জামান বলেন, তিন জন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছে।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। খোঁজ নিয়ে দেখছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ