
গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ঢাকা ক্যান্টনমেন্টের বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, প্রীতম এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতে পারবে এ রকম শতভাগ নিশ্চয়তা দিয়ে তার ফেসবুক এবং মেসেঞ্জারে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে মোবাইল ব্যাংকের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল।
তিনি ‘SSC Batch 2023, SSC Short Syllabus 2023, Desh View’ নামে একাধিক পেজ থেকে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রচার চালাতে থাকেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা তার এই প্রচারণায় বিশ্বাস করে তার সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। একপর্যায়ে তার চাহিদা মতো টাকা বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় বলে জানায় পুলিশ।
ডিবি জানায়, প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই প্রতারক ছাত্র তার বাবা ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ এবং তার মায়ের ন্যাশনাল আইডি দিয়ে একাধিক হিসাব খুলেছে।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ- কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে চলমান এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন, সংরক্ষণ, পরিবহন অথবা বিতরণের মতো কোনো কাজে ওই ছাত্রের কোনো আত্মীয় জড়িত ছিল না। তাই তার পক্ষে প্রশ্নপত্র ফাঁস করা একেবারেই অসম্ভব।’
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলায় আসক্ত প্রীতম। সে বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করতে ও জুয়া খেলার টাকা সংগ্রহ করতেই এমন প্রতারণার আশ্রয় নিয়েছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply