1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্কুলশিক্ষককে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন
রাজবাড়ী প্রতিনিধি // রাজবাড়ীর পাংশায় মিজানুর রহমান মুকু (৪৭) নামে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

 

শুক্রবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামের কলম শেখের ছেলে শাকিবুল হাসান (১৬), আনন্দ সরকারের ছেলে আকাশ সরকার (১৯), ইন্দ্রজিৎ সরকারের ছেলে রামপ্রাসাদ সরকার, অজিৎ সরকারের ছেলে বিজয় সরকার (১৮) ও অরবিন্দু সরকারের ছেলে বাদল সরকার (১৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মিজানুর রহমান পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে তার সারের ব্যবসা ছিল। গত রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে সারের দোকানের হালখাতা শেষ করে ব্যক্তিগত মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হন। পথিমধ্যে বলাই বিশ্বাসের বাড়ির সামনে রাস্তা ভাঙা থাকায় মোটরসাইকেলের গতি কমলে আগে থেকেই ওৎ পেতে থাকা ৮/১০ জন ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে গতিরোধ করে।

পরে ছিনতাইকারীরা তার নিকট টাকা না পেয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মিজানুরের মাথায় গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ