1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঝিনাইদহে পিকআপ-ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন
ঝিনাইদহ প্রতিনিধি // ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ-ভ্যানের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জে শাহাপুর ঘিঘাটি গ্রামের মখলেছ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান উদ্দিন (৬০), উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে খুকু মনি (৭) ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনর ছেলে রাফান (১১)।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে কালীগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন আটজন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন; আহত হন আরও পাঁচজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

কোটচাঁদপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারুণি পাশা বলেন, আহত যারা এসেছিলেন তাদের মধ্য থেকে চারজনকে যশোর পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ