1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিসিসি নির্বাচন, ববিতে নৌকা প্রার্থীর প্রচারণায় ছাত্রলীগের শোভাযাত্রা

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৬৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:  আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে শোভাযাত্রা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের একটি পক্ষ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ শোভাযাত্রার আয়োজন করে তারা। এসময় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান বক্তারা ।

রোববার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) থেকে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একাডেমিক ভবনের নিচ তলায় সংক্ষিপ্ত আলোচনা সভা করে নেতাকর্মীরা।

এসময় বক্তব্য প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম, মুয়ীদুর রহমান বাকি, রাকিব হাসান রনি, সাইমুন ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বরিশাল শহরকে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা আবশ্যক। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহকে বিজয়ী করতে সর্বাত্মক ভাবে কাজ করা হবে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রলীগ কর্মী নির্বাচনের মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ