1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

একজন সফল জনপ্রতিনিধি ‘মজিবর রহমান’

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ ঘনিয়ে আসছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচন ঘিরে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে চলেছেন।

ইতিমধ্যে আ’লীগের প্রার্থীসহ ৪ জন মেয়র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে চলেছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও পুরোদমে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন । এক্ষেত্রে নতুন প্রার্থীদের সংখ্যার আধিক্য লক্ষ্য করা গেছে। তথাপি জনগণের ভরসা ও আস্থার প্রতিক হয়ে ওঠা অধিকাংশ বর্তমান কাউন্সিলররাও পুনরায় জনসাধারণের সেবায় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

তেমনি সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয়দের আস্থার প্রতিক বর্তমান কাউন্সিলর মোঃ মজিবর রহমান জনসাধারণের সেবায় নিজেকে পুনরায় বিলিয়ে দিতে সংগ্রহ করেছেন নির্বাচনী মনোনয়ন ফরম । গত মঙ্গলবার আঞ্চলিক নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন তিনি।

জানাযায়, বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডে একজন সফল জনপ্রতিনিধিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন মোঃ মজিবর রহমান। কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ইতিবাচক কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন সর্ব মহলে। ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় তিনি সর্বদাই একধাপ এগিয়ে ছিলেন ।

তিনি ওয়ার্ডের রাস্তা-ঘাট থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। ওয়ার্ডের মসজিদ মাদ্রাসায় উন্নয়নে সহযোগীতায় তার ভুমিকা ছিল লক্ষনীয়। জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে তিনি ওয়ার্ডবাসীর কাছে মানবিক কাউন্সিলর বলেও খ্যাতি অর্জন করেন।

ওয়ার্ডের স্থানীয়রা জানান, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব কাউন্সিলর মজিবর রহমান জীবনের গুরুত্বপূর্ণ সময়  মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন। তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যয়োন্ননে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।

তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়সই নানাবিধ চাহিদা সাধ্যমত পূরণ করছেন তিনি। সমাজ সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়।

তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন। তার এসব কর্মকান্ড অব্যহত থাকুক।

এছাড়া চারিদিকে যখন মহামারী করোনা চলছিল সেসময়ে তার নানাবিধ উদ্যোগ ওয়ার্ডবাসীকে স্তস্তি  এনে দেয়। সেসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের চাহিদানুযায়ী সেবা প্রদান , করোনা থেকে সুরক্ষায় তিনি নানা ধরণের সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীও বিতরণ করেন। মানবিক বিপর্যয়ে ওয়ার্ডবাসীর পাশে থেকে শুধু প্রশংসাই কুড়ান না বরংচ স্থানীয়দের মাঝে আস্থার প্রতিক হিসেছে মুল্যায়িত হন।

কাউন্সিলর মোঃ মজিবর রহমান জানান, জনগণের সুবিধা -অসুবিধায় সার্বক্ষনিক পাশে থাকার চেষ্টা করি। জনসাধারণের ভোগান্তি লাঘবে মেয়র মহোদয়ের অনুমতিক্রমে এলাকায় অনেক রাস্তা ঘাটের কাজ সম্পন্ন করেছি । ওয়ার্ডবাসীর যেকোন সমস্যা নিরসনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। নির্বাচনকে সামনে রেখে আমাকে  ও আমার সমর্থকদের হয়রানীসহ ষড়যন্ত্র করছে একটি পক্ষ বলেও অভিযোগ করেন তিনি। তবে তিনি বিষয়টিকে কর্ণপাত না করে বরাবরের ন্যায় এবারেও জনগণের ভালবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমার ওয়ার্ডের মানুষ আমায় ভালবাসে। তাদের এমন ভালবাসাই আমার শক্তি। তাদের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পুর্ব পর্যন্ত জনগণের সেবায়ই থাকবে আমার একমাত্র উদ্দেশ্য। আর এটাই আমার নির্বাচনী অঙ্গিকার।

 

উল্লেখ্য, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। ১৮ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৫ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ভোট কেন্দ্র ১২৩টি। মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৪০৭ জন।

১১ নং ওয়ার্ডে মোট ভোটার ৯৬০৫ জন।  ভোট কেন্দ্র ৪টি এবং কক্ষ ৩১টি।। তবে ভোটার এবং ভোট কেন্দ্র আপডেট হচ্ছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাগেছে ।

 

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ