1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এসএসসি’র প্রশ্ন ফাঁসের নাটক, ৪ প্রতারক প্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন
বগুড়া প্রতিনিধি // বগুড়ার ধুনট উপজেলায় মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল জব্দ করা হয়েছে।

 

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার জোড়খালি হাফেজখানা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধুনটের জোড়খালি গ্রামের আহসান হাবীব, সালমান (২০), আব্দুল মোমিন (২০) ও রাইসুল ইসলাম (২০)।

পুলিশ সুপার সুদীপ কুমার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে আগের এসএসসি পরীক্ষার প্রশ্নের কাটা অংশের ছবি পোস্ট করে গ্রেপ্তারকৃতরা। পরে যারা প্রশ্নপত্র ও উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের ওই পেজে ম্যাসেজ দিতে বলে। পরবর্তীতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে যুক্ত করে কথাবার্তার পর দু’টি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ল্যাপটপের মাধ্যমে সুপার এডিট করে বর্তমান সময়ের প্রশ্নপত্র বলে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের বিরুদ্ধে ধুনট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ