1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বানারীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃস্বত্ত্বা তরুণীর অনশন

  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ 0 সংবাদ টি পড়েছেন

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামে আল-আমিনের(২৩) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইন্দেরহাওলা গ্রামের অন্তঃসত্ত্বা এক তরুণী।

৩০ এপ্রিল রোববার সকালে দুই মাসের অন্তস্বত্ত্বা ওই গার্মেন্ট কর্মী তরুণী প্রেমিক আল-আমিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করলে সেখানে উৎসুক জনতার ভিড় পড়ে যায়। আল-আমিন দিদিহার গ্রামের আব্দুর রহমানের ছেলে। ওই তরুণী জানায়, সে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় একটি গার্মেন্টেসে চাকরি করে।

আল-আমিনও ওই এলাকায় একটি কোম্পানীতে কর্মরত । তাদের দু’জনের মাঝে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক । বিয়ের আাশ্বাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সম্প্রতি সে অন্তঃস্বত্ত্বা হওয়ার পরে আল-আমিনকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা তালবাহানা ও ভ্রুন নষ্ট করার চেষ্টা করে।

তাকে নিজে ও বন্ধুদের দিয়ে নানাভাবে হুমকি ধামকিও দেওয়া হয়। এক পর্যায়ে আল-আমিন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে নিরুপায় হয়ে সে তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে। এদিকে প্রেমিকার বাড়িতে অবস্থান করার খবর জেনে প্রেমিক আল-আমিন গাডাকা দেয়।

এ বিষয়ে স্থানীয় সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা জানান, বিষয়টি তিনি থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ