1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানে ৭৯ কেন্দ্র

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩০১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // চলতি বছর সারাদেশে ৭৯ কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়া হবে। শনিবার হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সরবরাহ করা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ নিজ নিজ সংগ্রহে রাখতে বলা হয়েছে। মূলত বিমানবন্দরে দেখনোর জন্যই এটি সংগ্রহে রাখতে বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এরই মধ্যে শেষ হয়েছে হজের নিবন্ধন। মোট এক লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধিত হয়েছেন। আগামী ২১ মে শুরু হবে হজ ফ্লাইট।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়ার নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা ছাড়া সব জেলার সিভিল সার্জনের অফিস (৬৩ জেলার)। এছাড়াও রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদার ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

 

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা কেন্দ্রে যাবার সময় সংশ্লিষ্ট হজযাত্রীদের সরকারি হাসপাতাল কিংবা সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার হতে বুকের এক্স-রে, ইসিজি, রক্তের গ্রুপ, ইউরিন আর/ই, ব্লাড সুগার পরীক্ষার প্রতিবেদন নিয়ে যেতে। এছাড়াও গত তিনমাসের মধ্যে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর প্রতিবেদন সঙ্গে রাখতে বলা হয়েছে। নতুন করে তাদের পরীক্ষার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ