1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

গরমে ফের বাঁকা হয়ে গেল রেললাইন, ট্রেন চলাচল বন্ধ

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি // ব্রাহ্মণবাড়িয়ায় আবারও গরমে রেললাইন বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় রেললাইনটি আবার বাঁকা হওয়ার খবর পান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার।

 

এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা একটার দিকে তীব্র গরমে একই স্থানের রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ৩০ ঘণ্টা চেষ্টায় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৭টায় লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গিয়েছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এক লাইনেই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ