1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মোটরসাইকেল-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৮২ 0 সংবাদ টি পড়েছেন
বগুড়া প্রতিনিধি // বগুড়ায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় বগুড়ার আদমদীঘি উপজেলার বগুড়া- নওগাঁ মহাসড়কের ইন্দুইল ব্রীজ এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার লক্ষীকোলোর সাতিয়ান গ্রামের লোকমান আলী (৭৪) এবং তার ছেলে জাহিদুর রহমান(৫০)।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, আজ সকাল সাড়ে ৯ টায় একটি মোটরসাইকেলে করে বাবা-ছেলে নওগাঁ থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান আদমদীঘি থেকে নওগাঁর দিকে যাবার সময় আদমদীঘির ইন্দুইল ব্রীজের কাছে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী পুত্র আদমদীঘির জাহিদুর রহমান ঘটনা স্থলে মারা যান। তার পিতা লোকমান আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পর মারা যান।

মোটরসাইকেল ও কাভার্ডভ্যান আদমদীঘি থানায় আটক আছে। আদমদীঘি থানার এস আই মো, তারেক হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ মেডিকেল কলেজ হাসপাতলে রাখা আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ