1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গান বাজাতে নিষেধ করায় সংঘর্ষে মুয়াজ্জিন নিহত, গ্রেপ্তার ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল // ঈদের দিন সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ০৬ নং শাহাজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত অবস্থায় মৃত্যুবরণ করেন মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী (৫৮)। এ ঘটনায় মামলা দায়ের হলে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইরফান রসুলপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং রসুলপুর মসজিদের মুয়াজ্জিন। ঈদের দিন শনিবার সকালে সংঘর্ষের ঘটনায় ইরফান গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

এ ঘটনায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে মাধবপুর থানা পুলিশ কর্তৃক দ্রুত মামলার এজাহারভূক্ত ১ ন আসামি মো. আনোয়ার আলীসহ এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার পুলিশ সুপার এস এম মুরাদ আলি হত্যা ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, এজাহার নামীয় বাকী আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও এলাকার গণ্যমান্য লোকজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ