1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

যুবকের বিশেষ অঙ্গ কাটার অভিযোগে সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২১৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সারোয়ার (৩৫) নামের এক যুবকের বিশেষ অঙ্গ কাটার অভিযোগে সাবেক স্ত্রীসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

গ্রেপ্তাররা হলেন- ভুক্তভোগী সারোয়ারের সাবেক স্ত্রী মোসা. ফরিদা ইয়াসমিন (২৮) ও পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা আমেনা ওরফে রহিমা বেগম (৪৫)।

এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে একটি টিম চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সারোয়ার দুবাই প্রবাসী। বিদেশে থাকাকালীন মোসা. ফরিদা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরে উভয় পক্ষের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের কিছুদিন না যেতেই ভুক্তভোগী সারোয়ার বাংলাদেশে ফিরে জানতে পারেন, তার স্ত্রীর আগেও একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার দুটি সন্তান রয়েছে। এসব তথ্য জানার পর একপর্যায়ে সারোয়ার স্ত্রী ফরিদা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান।

পরবর্তীতে গত ১৬ এপ্রিল আনুমানিক রাত ১১টায় আসামি ফরিদা ইয়াসমিন সারোয়ারকে ‘কথা আছে’ বলে মিজমিজি পাইনাদী নতুন মহল্লার শামসুদ্দিন স্কুলের পাশে ২নং আসামি আমেনা ওরফে রহিমা বেগমের বাসায় ডেকে নেন। ওই বাসায় প্রবেশের পরপরই ফরিদা ইয়াসমিন তাকে লাচ্ছি ও কেকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন।

একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় তার ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা হয়। তারপর সারোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গেই দুজনে পালিয়ে যান।

পরে সারোয়ারের পরিবার খবর পেয়ে হাসপাতালে যায় এবং ভুক্তভোগীর বাবা মো. বাবুল প্রধান (৬২) বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘বিশেষ অঙ্গ’ কাটার ঘটনায় সারোয়ারের সাবেক স্ত্রীসহ দুই আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ (২৬ এপ্রিল) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ