1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ ঝরল মামা-ভাগ্নের

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সদর উপজেলার ধনিয়াপাড়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা এলোয়ারী ইউনিয়ন ভূমি অফিসে চাকরি করতেন এবং সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।

নিহতরা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলোয়ারী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ও কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

তাদের বাড়ি দিনাজপুর শহরের রামনগর এলাকায়। তাদের একজন এলোয়ারী ইউনিয়নের তহশিলদার বাবুল হোসেন (৫৫) ও সোহান (২৮)।

চুনিয়াপাড়ার বাসিন্দা রহমান হোসেন জানান, তারা মোটরসাইকেলে চেপে অফিসে যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে চুনিয়াপাড়া নামক স্থানে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তহশিলদার বাবুল হোসেন ও তার ভাগ্নে কম্পিউটার অপারেটর সোহান নিহত হন।

দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার তানজিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ