1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন আমরা বর্জন করছি: মনীষা

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল  (বাসদ)। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় বরিশালের ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাসদের জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী।

ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের অনুগত দলগুলো নিয়ে পাতানো নির্বাচনের যে আয়োজন চলছে, তাতে অংশ নিয়ে আমরা জালিয়াতির নির্বাচনকে বৈধতা দিতে চাই না।’

তিনি আরও বলেন, ‘সরকারি দলের মেয়র প্রার্থী ঘোষণার পর আরও একটি গায়ের জোরের নির্বাচনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে নির্বাচনে জনগন ভোট দিতে পারবে না, সে নির্বাচনে অংশ নিয়ে আমরা জনগণকে বিভ্রান্ত করতে চাই না। তাই আগামী ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আমরা বর্জন করছি।’

ডা. মনীষা জনগণের সব ধরনের অধিকার আদায়ে মাঠে থেকে আন্দোলন সংগ্রামেরও ঘোষণা দেন।

ওই সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টুসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ