1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৬৬ 0 সংবাদ টি পড়েছেন

প্রতিনিধি, গৌরনদী, বরিশাল // বরিশালের গৌরনদী উপজেলার মদিনা স্ট্যান্ডে ও বাটাজোর-সরিকল সড়কের চন্দ্রহার বাদামতলা নামক স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের গৌতম দত্ত (৪০) এবং বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের নেছার সরদার (৫৫)।

গৌরনদী ফায়ার স্টেশনের সাব-অফিসার আকতার হোসেন জানান, গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের গৌতম দত্ত (৪০) রতন দাস (৩৫) নামে দুই পান ব্যবসায়ী একটি রিকশা ভ্যানযোগে পান নিয়ে টরকী পান আড়তে যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা স্ট্যান্ডে পৌছলে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতনামা একটি ট্রাক রিকশাভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে। এতে ভ্যান চালকসহ দুই যাত্রী গৌতম দত্ত (৪০) রতন দাস (৩৫) গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে গৌতম দত্ত (৪০) মারা যান।

অপর দিকে মঙ্গলবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল সড়কের চন্দ্রহার বাদামতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নেছার সরদার ও সুধীর নামের দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নেছার সরদার (৫৫) মারা যান।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ