1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বলাৎকার করায় মাওলানাকে কু‌পিয়ে হত‌্যা, হাফেজ আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৩২৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ৩০ হাজার টাকা বেতনে সহযোগীর চাকরি দেয়া হয়। কিন্তু তাকে পুরো বেতন দেয়া হতো না। উপরন্তু হাত পা টেপা‌নো হ‌তো। এমন‌কি দুইবার তাকে বলাৎকারও করা হয়। এ নিয়ে তার মনে অনেক ক্ষোভ ছিলো নিহত মাওলানা জালাল উদ্দীন জালালীর সহ‌যোগী হা‌ফেজ হাসান আহমেদ ওর‌ফে লাক্ষাতুরার।

এই ক্ষোভ থে‌কে মাওলানা জালাল‌ উদ্দীন‌কে ছুরি ও বটি দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেন হা‌ফেজ হাসান আহ‌মেদ। নিহত মাওলানা ‌কোন মাদরাসায় ছি‌লেন তা তাৎক্ষ‌নিক জানা‌তে না পর‌লেও তি‌নি বি‌ভিন্ন মাদরাসার হ‌য়ে টাকা তুল‌তেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

হত্যাকা‌ণ্ডের ঘটনা‌টি ঘ‌টে‌ছে বৃহস্প‌তিবার সকা‌লে রাজধানীর মিরপু‌রের রূপনগ‌রে।

রূপনগ‌র আবা‌সিক এলাকার ৩৩ নম্বর সড়‌কের ৬ নম্বর বা‌ড়ির ৬ তলায় পূর্ব পা‌শের ফ্লা‌টের দরজা ভে‌ঙে পু‌লিশ মাওলানার রক্তাক্ত মর‌দেহ উদ্ধার ক‌রে। সেই স‌ঙ্গে পাশের ভবনের সিড়ির নিচ থেকে আটক করা হয় ঘাতক হা‌ফেজ‌কে।

এ বিষ‌য়ে ডিএম‌পির মিরপুর বিভাগের ডি‌সি মো. জসীম উদ্দীন মোল্লা ব‌লেন, বৃহস্প‌তিবার সকাল ৭টায় মাদরাসার খতিব আহসান উল্লাহ রূপনগর থানায় এসে খবর দেন, রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ওই বাড়ির ৬ তলাও ফ্লা‌টের ভাড়াটিয়া মাওলানা জালাল উদ্দীন জালালীর ফ্ল্যাট তালাবদ্ধ, চাবি পড়ে আছে। ফ্ল্যাটের দরজার সামনে রক্তের দাগ, ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি।

থানার ওসি সংবাদ পাওয়ার স‌ঙ্গে স‌ঙ্গে ঘটনাস্থলে যান এবং হত্যার ঘটনাটি উর্ধতন কর্মকর্তা‌দের অবগত ক‌রেন। প‌রে উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থ‌লে গি‌য়ে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করেন। এক পর্যা‌য়ে ঘটনাস্থ‌লের পা‌শের ভব‌নের সি‌ড়ির নিচ থে‌কে নিহ‌তের সহ‌যোগী হাফেজকে আটক করা হয়। তার জামা কাপড় ছিল রক্তামাখা এবং হাতেও রক্তের দাগ লে‌গে ছিল।

জিজ্ঞাসাবাদে আটক হাফেজ জানান, তাকে ৩০ হাজার টাকা বেতনে সহযোগীর চাকরি দিলেও তাকে পুরো বেতন দিতো না, হাত পা টিপাতো, ২ বার তাকে বলাৎকারও করেছিলেন মাওলানা জালাল উদ্দীন। এ নিয়ে তার মনে অনেক ক্ষোভ ছিলো।

বৃহস্প‌তিবার ফজর নামাজের পর আনুমানিক ৫ টা ৫০ মি‌নি‌টের দি‌কে তাকে দিয়ে হাত পা টিপাচ্ছিলেন জালাল উদ্দীন। ওই সময় বেতনের টাকা চাইলে তি‌নি পুরো বেতন দিতে অস্বীকার করেন।

এতে ক্ষুব্ধ হয়ে মাওলানা‌কে ছু‌রি ও বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন হা‌ফেজ। ঘটনাস্থল থেকে ছুরি, বটি, মোবাইল ফোন জব্দ করা হয়ে‌ছে।

ডি‌সি জানান, নিহ‌তের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছ। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থে‌কে আলামত সংগ্রহ ক‌রে‌ছে।

নিহ‌তের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো ও মামলা দা‌য়ে‌রের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ