1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ দোয়া

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২১৩ 0 সংবাদ টি পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি // প্রচণ্ড দাবদাহে ফরিদপুরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে আল্লাহর নিকট বৃষ্টি চেয়ে নামাজ ও বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মো. আবুল হুসাইন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) সকাল নয়টার দিকে বোয়ালমারী ছোলনা গোরস্থান মাদরাসা ময়দানে সালাতুল ইসতেখারা নামাজের আয়োজন করে স্থানীয় যুব সমাজ।

এর সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছামাদ খান বলেন, ছোলনা গোরস্থান মাদরাসা মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

নামাজ ও দোয়ায় অংশ নেয়া স্থানীয় ছোলনা গ্রামের বাসিন্দা এডভোকেট সেলিমুজ্জামান রুকু বলেন, তীব্র খরা আর প্রচণ্ড গরমে নাকাল ফরিদপুরের মানুষ। ঘরে-বাইরে কোথাও এক চিলতে স্বস্তি মিলছে না মানুষের। তীব্র তাপপ্রবাহের কারণে নিম্নআয়ের দিনমজুর ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়েছেন। এসব থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

ইমাম মো. আবুল হুসাইন বলেন, সবাই আল্লাহ তা’আলার কাছে নিজেদের গুনাহর জন্য ক্ষমা চেয়েছি এবং গত কয়েকদিনে প্রচণ্ড দাবদাহে ফরিদপুরের মানুষ নাকাল হয়ে পড়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনা করা হয়।

তিনি আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর যুগে যখন প্রচণ্ড খরা হতো তখন সবাইকে নিয়ে তিনি খোলা মাঠে গিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। এটা একটা সুন্নাহ। সেই অনুযায়ী সালাতুল ইসতেখারা আয়োজন করা হয়।

নামাজ ও বিশেষ দোয়ায় অংশ নেয়া ক্ষুধার্ত আর্তচিৎকার ও বোয়ালমারী ব্লাড ডোনার সামাজিক সংগঠনের নেতৃত্বদানকারী মো. শামিম প্রধান বলেন, স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনের উদ্যোগে ওলামায়ে কেরামসহ সাধারণ মানুষ প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রচণ্ড খরায়-গরমের কারণে মানুষ ও প্রাণীকূল নাকাল হয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ