1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সোনার বাংলা ট্রেন দুর্ঘটনা: ৪ জনকে সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য চার জনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনটির গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) এবং হাসানপুর স্টেশনের সিগন্যাল মেইনটেইনার ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার (১৭) রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে তিনি জানান।

এর আগে, গতকাল (রোববার) রাতে রেলের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তদন্তে ডিটিও (চট্টগ্রাম) তারেক মোহম্মদ ইমরানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

 

প্রসঙ্গত, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে যায়। এ দুর্ঘটনায় আহত হন ৫০ যাত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ