1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশালে সাংবাদিকদের সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২২৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঈদের আগেই সাংবাদিকদের বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে বরিশালে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রোববার সকাল সাড়ে ১০টায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) উদ্যোগে এই সমাবেশ হয়। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ ব্যুরো চিফ মো: রফিকুল ইসলাম’র স্বাগত বক্তব্য রাখেন।

চ্যানেল আই’র প্রতিনিধি সাঈদ পান্থ’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশন’র প্রতিনিধি মিথুন সাহা, বরিশাল সমাচারের বার্তা সম্পাদক মনবীর আলম খান, যুগান্তর বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার অনিকেত মাসুদ, আজকের বার্তার রিপোর্টার মেহেদী হাসান তামিম এবং দক্ষিণবঙ্গ’র সাইদুর রহমান সাইদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে জন্য কাজ করে। কিন্তু তাদের অধিকার আদায়ে কাউকে কাছে পাওয়া যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সব সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু সাংবাদিকদের বেতন বৃদ্ধি পায়নি। অধিকাংশ ক্ষেত্রে সরকার নির্ধারিত ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন দেওয়া হয় না। তাই ঈদের আগে ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন ‘বরিশাল সাংবাদিক ইউনিয়ন’র নেতারা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ