1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়লো ১২৮৩ টাকা

  • প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // দেশের বাজারে বাড়লো সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন থেকে ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৪৪৪ টাকা।

আজ রোববার (১৬ এপ্রিল) থেকে এই নতুন দাম কার্যকর হবে। শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৯৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ১২৬ টাকা।

এদিকে রুপার দাম পরিবর্তন হয়নি, আগের দামই রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হয়েছে এক হাজার ৫০ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ