1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

৫ সিটিতে নৌকার প্রার্থী যারা, বরিশালে সাদিকের পরিবর্তে খোকন

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালসহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে দুই সিটিতে পুরনো মুখে ভরসা রেখেছে আওয়ামী লীগ। নতুন মুখ বাছাই করেছে তিন সিটিতে। আর গাজীপুরের বহুল আলোচিত বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম বাদ পড়েছেন। বাদ পড়েছেন বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও।

শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

এদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বরিশাল আবুল খায়ের আবদুল্লাহ, রাজশাহী সিটি করপোরেশনে খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আবদুল খালেক এবং সিলেট সিটি করপোরেশনে আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এছাড়াও ৫ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদে দলীয় প্রার্থীর নাম ষোষণা করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্বে করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গত ৯ এপ্রিল থেকে শুরু করে ১২ এপ্রিল পর্যন্ত পাঁচ সিটি করপোরেশন ছাড়াও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। এসব ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে।

মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের। আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মো. রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, ড.হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ড. আবদুস সোবহান গোলাপ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ