1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পবিত্র ঈদুল ফিতর, রাজাপুর ও কাঠালিয়াবাসীকে সমাজ সেবক তসলিমের শুভেচ্ছা জ্ঞাপন

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩২১ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজাপুর ও কাঠালিয়া উপজেলাবাসীকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক , শিক্ষানুরাগী ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত আলহাজ্ব একেএম মিজানুর রহমান তসলিম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, পবিত্র রমজান মাস শেষ প্রান্তে। বছর ঘুরে আবারও ঘনিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই আনন্দ। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদ শুধু আনন্দ উদযাপনেরই নয়, ঈদ হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও। ধনী-গরীবের পার্থক্য ভুলে যাওয়ার শিক্ষা দিয়ে ঈদ মানুষকে সৌহার্দ্যের পথ দেখায়। মানুষে মানুষে হিংসা ও হানাহানিকে দূর করার, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলে ঈদ। মুসলিম ধর্মের বিশেষ এ দিনটিকে সামনে রেখে ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলাবাসীকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা। সকলের জীবন সুন্দর ,স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠুক এ প্রত্যাশা।

শুভেচ্ছা বার্তায় সমাজসেবক তসলিম নিজের জন্যও দোয়া কামনা করেন।

এদিকে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া ) আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতবারের ন্যায় এবারেও আলহাজ্ব একেএম মিজানুর রহমান তসলিম অংশ নিচ্ছেন। জনসাধারণের সেবা ও দুর্ভোগ লাগবেই বারংবারই যেন মানুষের পাশে থাকার এ প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব তসলিম জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন।  তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। রাজাপুর ও কাঠালিয়া উপজেলাবাসীর ভাগ্যয়োন্ননে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।

তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়সই নানাবিধ চাহিদা সাধ্যমত পূরণ করছেন তিনি।

সমাজ সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়।

তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন। তার এসব কর্মকান্ড অব্যহত থাকুক।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ