1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পটুয়াখালীর ২২০ ইমাম-মুয়াজ্জিন পেলেন ৯ লাখ টাকা ঈদ সম্মানী

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী পৌর এলাকার সকল মসজিদের খতিব ও ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের ঈদ উপলক্ষে শুভেচ্ছা সম্মানী দিয়েছেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শহরের ১১৫টি মসজিদের ১১৮ জন খতিব ও ইমাম এবং ১০১ জন মুয়াজ্জিন ও খাদেমদের হাতে এ সম্মানীর অর্থ তুলে দেন পৌর মেয়র।

এবার প্রতিটি মসজিদের খতিব ও ইমামদের ৫ হাজার টাকা এবং মুয়াজ্জিন ও খাদেমদের তিন হাজার টাকা করে প্রায় ৯ লাখ টাকা দেওয়া হয়। কার্যক্রম সমন্বয়ক খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানের অনান্যের মধ্যে পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পৌর কাউন্সিলর ফারুক মৃধা, দেলোয়ার হোসেন, নিজামুল হক সহ পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, সমাজের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে খতিব ও ইমাম সাহেবদের ভূমিকা অতন্ত্য গুরুত্বপূর্ণ। তারা দেশের ক্রান্তিলগ্নে এসে সাধারণ মানুষকে নানান সময় বিভ্রান্তি থেকে সর্তক করেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সচেতনতায় তারা কাজ করেন।

তাই বর্তমান বৈশ্বিক সংকটের তাদের জন্য একটা সুন্দর ঈদ উপহার দিতে কিছু ঈদভাতা প্রদান করে তাদের পাশে দাঁড়িয়েছি। সমাজের সকল ধনাঢ্য ব্যক্তিদেও এরকম নানান শ্রেনী পেশার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ