1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

নলছিটিতে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি আটক

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২০৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩৭ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মানপাশা গ্রামের আ. মান্নান খানের ছেলে রিপন খান (৩৮), মধ্য কামদেবপুর গ্রামের সাহেব আলি সিকদারের ছেলে মো. কামাল সিকদার (৩৫) এবং বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ওহাব গাজীর ছেলে জাফর গাজি (৪১)।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যান।

আটকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অভিযানকালে পুলিশের গড়িমসির কারণে মনির নামে এক যুবক পালিয়ে যাওয়ার সুযোগ পায়। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের অন্তত ৫টি স্থানে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে জুয়ার আসর চলে আসছিল। অভিযোগ রয়েছে, এসব আসরে জুয়ার পাশাপাশি মাদক সেবন ও বেচাকেনা হয়ে থাকে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ